আস্থা ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে টাঙ্গাইল আসছেন। আগামীকাল (৪ ফেব্রুয়ারী ) বুধবারের সফরকে কেন্দ্র করে জামায়াতসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভার আয়োজন করা হচ্ছে । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচনী ঐক্যজোট সূত্র জানায়, জনসভায় জুলাইযোদ্ধা এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন শরীক দলের শীর্ষ নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখবেন।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি)জামায়াত আমিরের সফর উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়নে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জনসভার বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সমাবেশ সফল করতে বিরামহীন কার্যক্রম পরিচালনা করছেন জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বলে জানিয়েছেন আয়োজকরা।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াত আমিরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকের পাশাপাশি জোটের শরীক দলগুলোর নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় অংশ নেবেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে জনসভায় আসার আহ্বান জানিয়েছেন তিনি।
টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে
টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে আস্থা ডেক্স : দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন গ্রুপের কিস্তিতে পন্য কেনা ক্রেতা সুরক্ষায় দেড় লাখ...







