মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
News Astha 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
News Astha 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
News Astha 24
Home আপনার জন্য

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ২৫, ২০২৬
in আপনার জন্য, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, বিশেষ সংবাদ, রাজনীতি, সারাদেশ
A A

আস্থা ডেক্স : জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।”তিনি বলেন, “তাদের এখনো বোধোদয় হয়নি, কী কারণে পালিয়ে গেল। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। এই ষড়যন্ত্র করে বাংলাদেশে কী রাজনীতি করতে পারবেন? পারবেন না। আপনাদের এই দেশের জনগণ বিতাড়িত করেছে। জনগণই আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।” বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান।”তিনি আরও বলেন, “জনগণের দল বিএনপিকে এত সহজে ষড়যন্ত্র করে পার পাবেন—ভাবলে আহাম্মকের স্বর্গে বাস করা ছাড়া কিছুই না। জনগণ ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে। রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে যারা বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ।”তিনি বলেন, “কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্ট যাতে এই দেশের ক্ষতি করতে না পারে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সজাগ থেকে একদিকে আমরা সাংগঠনিক কাজ করব, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করব। আর জনগণের উন্নয়নের জন্য সমান্তরালভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন ,জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ প্রমুখ। এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ বিরত রাখার আহ্বান জানালেন মন্ত্রী ফকির মাহবুব

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ বিরত রাখার আহ্বান জানালেন মন্ত্রী ফকির মাহবুব

বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ বিরত রাখার আহ্বান জানালেন মন্ত্রী ফকির মাহবুব

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ২৬, ২০২৬
0

আস্থা ডেক্স : বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, লংমার্চ না...

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ২৬, ২০২৬
0

আস্থা ডেক্স : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন...

বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ২৫, ২০২৬
0

আস্থা ডেক্স : আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত অ্যালামনাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) দিনব্যাপী জেলা সদরের ইউনিয়ন করটিয়ায়...

টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃ,ত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃ,ত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হ'ত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন জনের মৃত্যুদন্ড ও চার জনের যাবজ্জীবন কারাদন্ড...

টাঙ্গাইলে এসএসসির জিপিএ-৫প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী টুকুর সংবর্ধনা

টাঙ্গাইলে এসএসসির জিপিএ-৫প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী টুকুর সংবর্ধনা

by আস্থা ডেক্স-
সেপ্টেম্বর ১৮, ২০২৬
0

টাঙ্গাইলে এসএসসির জিপিএ-৫প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে প্রতিমন্ত্রী টুকুর সংবর্ধনা আস্থা ডেক্স : নির্বাচিত আসনের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও...

Next Post
টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃ,ত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
News Astha 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: সবুর খান টাওয়ার (৪র্থ তলা), বড় কালিবাড়ী রোড, টাঙ্গাইল-১৯০০
যোগাযোগ: ০১৯১২ ৫৪৯৪৬৮
ই-মেইল: info
@newsastha24.com

প্রধান সম্পাদক

আরিফ উর রহমান টগর

মোবাইল: ০১৯১২ ৫৪৯৪৬৮

সম্পাদক

তানভীর সিদ্দিকী রোকন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?