বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
News Astha 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
News Astha 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
News Astha 24
Home আইন

রমজান সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের শঙ্কা

লাইটার জাহাজে আটকে ১০ লাখ টন পণ্য

by আস্থা ডেক্স-
জানুয়ারি ২৬, ২০২৬
in আইন, কৃষি, দুর্নীতি, বাণিজ্য, বিশেষ সংবাদ, বিশ্ব, সারাদেশ
A A
রমজান সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের শঙ্কা

রমজান সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের শঙ্কা

রমজান সামনে রেখে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দেশের ছয় বড় আমদানিকারকসহ একটি শক্তিশালী সিন্ডিকেট প্রায় ১০ লাখ টনের বেশি নিত্যপণ্য নিয়ে অন্তত ৬০০টি লাইটার জাহাজ মাসের পর মাস নদী ও সাগরে আটকে রেখে সেগুলোকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করছে। এতে একদিকে তীব্র লাইটার সংকট তৈরি হয়েছে, অন্যদিকে রমজানে পণ্যের সরবরাহ কমে দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে রেকর্ড ১৭৬টি মাদার ভেসেল নোঙর করে রয়েছে। এর মধ্যে অন্তত ৬১টি জাহাজে গম, ভুট্টা, ছোলা ও সয়াবিনের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে থাকা প্রায় ১১০টি মাদার ভেসেল বন্দরের ভেতরে না ঢুকে গভীর সমুদ্র থেকেই লাইটার জাহাজে পণ্য খালাস করার কথা থাকলেও বাস্তবে সেই পণ্য দীর্ঘদিন ধরে লাইটারেই আটকে রয়েছে।

আরও পড়ুন

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত দুই

ছয় আমদানিকারকের দখলে ভাসমান গুদাম

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আকিজ গ্রুপ, নাবিল গ্রুপ, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি বড় আমদানিকারক প্রায় ১০ লাখ টন পণ্য নিয়ে অন্তত ৬০০টি লাইটার জাহাজ আটকে রেখেছে। এর মধ্যে আকিজ গ্রুপ একাই প্রায় ৮০টি লাইটার জাহাজে সার, বিটুমিন, সরিষা, ভোজ্যতেল, গম ও চিনি মজুত করে রেখেছে। নাবিল ও মেঘনা গ্রুপের অবস্থানও শীর্ষে রয়েছে।

স্বাভাবিকভাবে একটি লাইটার জাহাজ ১৫ দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপে যাওয়ার কথা থাকলেও বর্তমানে অনেক জাহাজ ৩০ থেকে ৪০ দিন ধরে নদী ও সাগরে ভাসমান গুদাম হয়ে আছে। ফলে নতুন পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় লাইটারের সংকট আরও তীব্র হয়েছে।

খালাসে ধীরগতি, বাড়ছে অপেক্ষা

বন্দর সূত্র জানায়, ১৫ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কুতুবদিয়া চ্যানেলে ১০৮টি পণ্যবাহী জাহাজ অপেক্ষমাণ ছিল, যেগুলোতে ৪৫ লাখ টনের বেশি পণ্য রয়েছে। এর মধ্যে অন্তত ১৭টি জাহাজে প্রায় ১২ লাখ টন রমজান সংশ্লিষ্ট খাদ্যপণ্য রয়েছে এবং আরও পাঁচটি জাহাজে দুই লাখ টনের বেশি চিনি বহন করা হচ্ছে।

লাইটার সংকটের কারণে যেখানে সাধারণত সাত থেকে ১০ দিনের মধ্যে একটি মাদার ভেসেল খালাস শেষ হওয়ার কথা, সেখানে এখন সেই সময় বেড়ে ২০ থেকে ৩০ দিনে দাঁড়িয়েছে। অনেক জাহাজ দিনের পর দিন কোনো পণ্যই খালাস করতে পারছে না।

কেন লাইটারেই গুদাম?

সংশ্লিষ্টরা বলছেন, গুদামে পণ্য নামালে সরকারি ও বেসরকারি সংস্থার কাছে মজুতের হিসাব স্পষ্ট থাকে। কিন্তু লাইটারে রাখলে সেই হিসাব সহজে পাওয়া যায় না। এতে চাহিদার সময় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি ও দাম বাড়ানো সহজ হয়। ভাড়া করা গুদামের তুলনায় লাইটারে পণ্য রাখা তুলনামূলক কম খরচের হওয়ায় এই প্রবণতা গত এক দশক ধরে বাড়ছে।

সরকারের কড়া নির্দেশ

এই পরিস্থিতিতে নৌপরিবহন অধিদপ্তর ১৫ দিনের বেশি সময় ধরে পণ্যবোঝাই অবস্থায় থাকা লাইটার জাহাজ দ্রুত খালাসের কড়া নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পণ্য খালাস করে লাইটার জাহাজ ছেড়ে দিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট আমদানিকারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা ও ঢাকা অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে রমজান সামনে রেখে পণ্য মজুত ও দাম বাড়ানোর চেষ্টা করলে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।

ইতোমধ্যে মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের দায়ে জরিমানা করেছে এবং সংশ্লিষ্ট আমদানিকারকদের দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার : প্রতিমন্ত্রী টুকু

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার : প্রতিমন্ত্রী টুকু

by আস্থা ডেক্স-
এপ্রিল ২০, ২০২৬
0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি।...

টাঙ্গাইলে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত দুই

টাঙ্গাইলে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত দুই

by আস্থা ডেক্স-
এপ্রিল ২০, ২০২৬
0

আস্থা ডেক্স : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলের হামিদপুরে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় দূর্ঘটনাটি ঘটে।...

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

by আস্থা ডেক্স-
এপ্রিল ২০, ২০২৬
0

আস্থা ডেক্স : টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো...

ভাসানী ছিলেন গণমানুষের নেতা : প্রধানমন্ত্রী

ভাসানী ছিলেন গণমানুষের নেতা : প্রধানমন্ত্রী

by আস্থা ডেক্স-
এপ্রিল ১৪, ২০২৬
0

আস্থা ডেক্স : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন গণমানুষের নেতা। তাঁর আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।...

নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে সরকার :  প্রধানমন্ত্রী

নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে সরকার : প্রধানমন্ত্রী

by আস্থা ডেক্স-
এপ্রিল ১৪, ২০২৬
0

আস্থা ডেক্স : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে । মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কৃষক...

Next Post

২১ বছর পর টাঙ্গাইলে আসছেন তারেক রহমান

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0
News Astha 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: সবুর খান টাওয়ার (৪র্থ তলা), বড় কালিবাড়ী রোড, টাঙ্গাইল-১৯০০
যোগাযোগ: ০১৯১২ ৫৪৯৪৬৮
ই-মেইল: info
@newsastha24.com

প্রধান সম্পাদক

আরিফ উর রহমান টগর

মোবাইল: ০১৯১২ ৫৪৯৪৬৮

সম্পাদক

শহিদুল ইসলাম রুমি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?