আস্থা ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে স্বতঃস্ফ্রুর্ত ভোটার উপস্থিতি আর ভোটগ্রহণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোট উৎসব। জেলার ৮টি আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে শতকরা ৬৫ভাগ। রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। গণআন্দোলনে পতিত আওয়ামীলীগের অংশগ্রহণের সুযোগ হারালেও প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস মত বড় দুটি দলের প্রার্থীসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ,গণ সংহতি আন্দোলন ও গণতান্ত্রিক চর্চার একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থী সরব উপস্থিতি। জেলার সংসদীয় ৮টি আসনেও নির্বাচনে অংশ নেয়া জোটভুক্ত, বিভিন্ন দল মনোনীত, বিএনপির বিদ্রোহী আর হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতার মধ্যেও ৭টিতেই বিএনপি মনোনীত আর ১টিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেলার ৮টি সংসদীয় আসনের নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন- টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন । নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। আসনটির ১৪৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৫.৬৭ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা হয়েছে। এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ ভোট ৯২ হাজার ৮৭৮ ভোট।
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু । প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবীর পান ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৪.৫৬ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৯টির মধ্যে ১৩৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা হয়েছে। এছাড়া গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৮৭৫ ভোট।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কার্যনির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৩টির মধ্যে ১২৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘাটাইলে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৯২৪ ভোট।
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন । তার প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। আসনটির ১১৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.০২ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। কালিহাতীতে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ভোট ৬৪ হাজার ৭১১ ভোট।
টাঙ্গাইল-৫(সদর) আসনে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু । তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর জেলা আমীর আহছান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট। সদরের ১৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩১টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা হয়েছে। সদর আসনে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ ভোট ৭৩ হাজার ২৬৯ ভোট।
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী একেএম আব্দুল হামিদ পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। আসনের ১৫৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৫৬ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ ভোট ৬৯ হাজার ১৫৮ ভোট।
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেনধানের শীষ প্রতীকে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ আসনের ১২৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৭টির মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ ভোট ৪৭ হাজার ১৪১ ভোট।
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান । প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। দুই উপজেলার এই আসনটির ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৮১ শতাংশ। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে গণভোটে ‘হ্যা’ ভোট ১ লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ ভোট ৭০ হাজার ৯৩৭ ভোট।








