আস্থা ডেক্স : টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মির্জাপুর উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮), রংপুর জেলার সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী পিকনিক স্পর্টে বেড়াতে যায় ৪০ জন যুবক। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া নদীর উপর বিদ্যুতের তার স্পষ্ট হয় ৬ যুবক। এ সময় ঘটনাস্থলে দুইজন অজ্ঞান হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৪জন হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি সুরতাহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।








