বুধবার, জুলাই ২৯, ২০২৬
News Astha 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
News Astha 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
News Astha 24
Home Uncategorized

আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি শুক্লা সিরাজ

by আস্থা ডেক্স-
জুলাই ১১, ২০২৬
in Uncategorized, কালিহাতী, খেলা, টাঙ্গাইল জেলা, বিশেষ সংবাদ, বিশ্ব, রাজনীতি, শিক্ষা, সারাদেশ
A A

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের সরকারি কমিটি গঠন করেছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসি-কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্য সফর নিয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি নারী নেতৃত্ব, নিরাপত্তা ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো দেশের কাজে লাগাতে চাই। তিনদিনের সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক, বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং ক্রীড়া প্রশাসকদের সঙ্গে নেটওয়ার্কিংসহ আলোচনা সভায় অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি ।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে

টাঙ্গাইলে এইচআরসি চেয়ারম্যান সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে

টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে

by আস্থা ডেক্স-
জুলাই ২১, ২০২৬
0

টাঙ্গাইলে ওয়ালটনের কিস্তি ক্রেতার মৃত্যু সহায়তার টাকা পেলেন দুই মেয়ে আস্থা ডেক্স : দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন গ্রুপের কিস্তিতে পন্য কেনা ক্রেতা সুরক্ষায় দেড় লাখ...

টাঙ্গাইলে এইচআরসি চেয়ারম্যান সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইলে এইচআরসি চেয়ারম্যান সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

by আস্থা ডেক্স-
জুলাই ১৮, ২০২৬
0

আস্থা ডেক্স : টাঙ্গাইলে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।  শনিবার (১৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে...

পোল্ট্রি শিল্প বেঁচে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী টুকু

পোল্ট্রি শিল্প বেঁচে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী টুকু

by আস্থা ডেক্স-
জুলাই ১৮, ২০২৬
0

আস্থা ডেক্স : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, পোল্ট্রি শিল্প বেঁচে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে...

শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না : প্রতিমন্ত্রী টুকু

শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না : প্রতিমন্ত্রী টুকু

by আস্থা ডেক্স-
জুলাই ১৬, ২০২৬
0

আস্থা ডেক্স : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জুলাই আন্দোলনের শহিদদের...

নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

by আস্থা ডেক্স-
জুলাই ১৬, ২০২৬
0

আস্থা ডেক্স : টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মির্জাপুর উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ ঘটনা ঘটে।...

Next Post
শিশুছাত্রী অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

শিশুছাত্রী অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0
News Astha 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: সবুর খান টাওয়ার (৪র্থ তলা), বড় কালিবাড়ী রোড, টাঙ্গাইল-১৯০০
যোগাযোগ: ০১৯১২ ৫৪৯৪৬৮
ই-মেইল: info
@newsastha24.com

প্রধান সম্পাদক

আরিফ উর রহমান টগর

মোবাইল: ০১৯১২ ৫৪৯৪৬৮

সম্পাদক

শহিদুল ইসলাম রুমি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?