আস্থা ডেক্স : পনের দিন কেটে গেলেও হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন শামীম আল মামুন (৫২) এর খোঁজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন মাসহ পরিবারের সদস্যরা। গত ৫ ফেব্রুয়ারী আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হন শামীম।
এরপর থেকেই আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে শামীমকে খোঁজাখোঁজি অব্যাহত আছে বলে পরিবার দাবি করেছেন। এছাড়াও গত ৭ ফেব্রুয়ারী নিখোঁজ মানসিক ভারসাম্যহীন শামীম আল মামুন (৫২) এর খোঁজ পেতে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন বড়ভাই মো. সেলিম রেজা (৫৫)।
অপরদিকে দেশের যে কোন স্থানে আকষ্মিক শামীম এর দেখা পেলে বড়ভাই সেলিম রেজা ০১৮১২-০৩২০১০ নম্বরটিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন শামীম আল মামুন (৫২)এর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, পরনে ছিল লুঙ্গি, অ্যাস কালার ফুল হাতা গেঞ্জিসহ পায়ে লোহার শিকল ছিল বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।
মানসিক ভারসাম্যহীন শামীম আল মামুন (৫২) টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম আকুর টাকুর পাড়ার বাসিন্দা মৃত. হযরত আলী ও সাহেলা বেগম দম্পতির মেজোছেলে। এছাড়াও নিখোঁজ শামীম আল মামুন গত জুলাই গণঅভ্যুত্থানে পতিত মহাজোট সরকারের টাঙ্গাইল পৌরসভার নির্বাচিত ৩ নং ওয়ার্ড কাউন্সিল মো. সাইফুল ইসলামের সহোদর বড়ভাই।








