আস্থা ডেক্স : আলীগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত অ্যালামনাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) দিনব্যাপী জেলা সদরের ইউনিয়ন করটিয়ায় স্থাপিত সরকারি সা’দত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি সা’দত কলেজে ১৯৯২ সালে ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরুসহ পরবর্তী ব্যাচের ৮৪৫ শিক্ষার্থীর উদ্যোগে এর আয়োজন হয়। অনুষ্ঠানের দিনব্যাপী কলেজ প্রাঙ্গণ জুড়ে বসে ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা। একে অপরের পরিচয়, ভাব বিনিময়সহ বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সম্প্রীতি আর সখ্যতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মো: শরীফ ইস্পাহানি। সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবির। এছাড়াও বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মো: কামরুজ্জামান খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আশেকুল হাসান, প্রফেসর খঃ আরিফ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. শেখ ফরিদ, প্রফেসর জাহিদ হাসান দিপু, সহকারী অধ্যাপক কামরুন নাহার, ঝরা দেবনাথ, প্রভাষক লিপি আক্তার, মো: হাসানুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান ও সদস্য সচিব কামরুজ্জামান আকাশ’সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালামনাই অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান খান রুবেল। সঞ্চালনায় ছিলেন কাজিবুর রহমান সৌরভ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়। প্রচার প্রচারণার সার্বিক দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির যুগ্ন আহ্বায়ক মো: রাশেদ খান মেনন।
বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ বিরত রাখার আহ্বান জানালেন মন্ত্রী ফকির মাহবুব
আস্থা ডেক্স : বিরোধী দলকে মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, লংমার্চ না...








